দুটো লড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ডালখোলার বাজার এলাকার ৩৪ নং জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে,বিহারের কাটিহার অভিমুখী লড়িটিকে উল্টো দিক থেকে আসা একটি লড়ির মুখোমুখি ধাক্কা মাড়লে কাটিহার অভিমুখী লড়ির চালক বিক্রমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একটি সিমেন্ট বোঝাই লড়ি পিছোছিল ঠিক সেই সময় দেখতে না পেলে পাশ কাটানোর সময় উল্টো দিক থেকে এক লড়ির সাথে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। চালক বিক্রম সাহানীর মৃত্যু হয়। পুলিশ দুটি লড়িকে আটক করেছে। ঘাতক লড়ির চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্তে পুলিশ।
উত্তরদিনাজপুর